ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৭:০২ এ এম

অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর, বিজয়নগর ও নবীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীসহ সকল পদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, বিজয়নগরে ৬ জন এবং নবীনগর উপজেলায় ৮ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। 

সোমবার (২০মে) দুপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লা আল মামুন তিন উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এসময় তিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারি রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থী এবং প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।  

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী নাছিমা মুকাই আলী নাছিমা লুৎফুর রহমান (ঘোড়া), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. রফিকুল ইসলাম (কাপ-পিরিচ), উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল জাবের জাবেদ (আনারস), মোঃ মোশাহেদ হোসেন (মুকুট), হারুনুর রশিদ (পদ্মফুল) এবং মুজিবুর রহমান (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিক পেয়েছেন। 

নবীনগর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য জেলা যুবলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস (ঘোড়া), বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো (উট), উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক নুরুন্নাহার বেগম (টেলিফোন), কেন্দ্রীয় যুবলীগের সদস্য এইচ.এম. আল আমিন আহমেদ (মোরটসাইকেল), বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক হাবিবুর রহমান (দোয়াত কলম) , নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম (কাপ পিরিচ), বিএনপির সমর্থক ফারুক আহমেদ (আনারস) এবং মো. আবদুল মতিন (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর বিভিন্ন প্রতীক পেয়েছেন।

মন্তব্য করুন