বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বার, ২০২৫, ০৯:০৫ পিএম

অনলাইন সংস্করণ

বিজ্ঞাপন প্রতিষ্ঠান মাত্রা’র ৪০বছরপূর্তিতে দীপ্যমান নক্ষত্র সম্মাননা

বিজ্ঞাপন সংস্থা মাত্রা’র ৪০ বছরপূর্তি উপলক্ষে ভাষা, কথা ও সংস্কৃতিতে অবদানের জন্য ১৩ জন গুণী শিল্পীকে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্বরা হলেন  চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু, সঙ্গীতশিল্পী সুমনা হক, মডেল সাদিয়া ইসলাম মৌ, নোবেল,পল্লব,তানিয়া,সুইটি,জয়া আহসান,ত্রপা মজুমদার, রিপন খান, নিমা রহমান, নাহিদ নওরীন জাহান ও ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে সম্মাননা জানানো হয় ।

মাত্রার কর্ণধার আফজাল হোসেন ও সানাউল আরেফিন এর নিপুন উপস্থাপনায় দীপ্যমান এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান,কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, তারেক আনাম খান,ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, আপন আহসান, শিল্পী মনিরুল ইসলাম, রফিকুন নবী, ফাহমিদা নবী, সালাউদ্দিন লাভলু, মাসুম রেজা ও মাছরাঙা টিভি ও স্কোয়ার এমডি অঞ্জন চৌধুরীসহ অনেক গুণি ও সংস্কৃতব্যক্তিত্বরা। সবশেষে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর উপস্থিতি অনুষ্ঠানকে আলোকিত করে তোলে।

অনুষ্ঠানে সবচেয়ে আলোচিত ও প্রসংসিত ছিলেন রুপশিল্পী নাহিদ নওরীন জাহান। তার প্রতিষ্ঠিত মেকওভার প্রতিষ্ঠান ও বুটিকস সহ তার ক্যারিয়ারেরও ৪০বছর পূর্তি। এ প্রসঙ্গে তিনি বলেন , আমি গর্বিত দেশের এই সুনামধন্য প্রতিষ্ঠান ও তার কর্ণধার একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব আফজাল হোসেন এর হাত ধরেই আমার যাত্রা আলোকিত হয়েছে।

নওরীন আরও বলেন,আমার এই সাফল্যের জন্য আমার স্বামী কাজী জসিমুল ইসলাম বাপ্পি ও মাত্রার কাছে কৃতজ্ঞ। শেষে রামেন্দু মজুমদারের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনী সংস্থাদের সংগঠন ‘মাত্রা’র ৪০ বছরপূর্তিতে শুভেচ্ছা জানান।  আয়োজনে দুজন নবীন শিল্পীর গান সবাইকে মুগ্ধ করে।

মন্তব্য করুন