ফেরদৌস আলম / বিডে

প্রকাশিত: ১৮ নভেম্বার, ২০২৫, ১০:২৭ এ এম

অনলাইন সংস্করণ

সঙ্গীতানুষ্ঠান ’শ্রুতি নন্দন’

এনিগমা টিভির ব্যতিক্রম আয়োজনে কিংবদন্তি শেখ সাদী খান

বাংলা গানের শুদ্ধসুর ও  রুচিশীল পরিবেশনার সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন গড়তে এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের ‘এনিগমা টিভি’ শুরু করেছে ’শ্রুতি নন্দন’ নামেেএক ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান।

অনুষ্ঠানটি প্রথম সিজনে থাকছে ১৩ পর্ব । যার পুরোটাই পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন কিংবদন্তি সুর  ও সংগীত পরিচালক শেখ সাদী খান। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টায় এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের পর্দায় ব্যতিক্রমী এই সঙ্গীতানুষ্ঠানের প্রচার শুরু হবে। প্রথম পর্বে অংশ নিয়েছেন মেজবাহ বাপ্পী এবং শবনম মুস্তারি প্রিয়াংকা।

সঙ্গীতজ্ঞ শেখ সাদী খানের সুচিন্তিত পরিকল্পনা, সঙ্গীত নির্দেশনা ও অভিজ্ঞতার গল্পে এই আয়োজন হয়ে উঠেছে নান্দনিকতায় পূর্ণ। 

শেখ সাদী খানের সঙ্গে শিল্পীদের গল্প-গানে ও আলাপচারিতায় উঠে এসেছে—গান সৃষ্টির অন্তরালের গল্প, সুর সৃষ্টির কথকতা, এবং শিল্পীর নিজস্ব স্বপ্ন ও সাধনার গল্প।

এ প্রসঙ্গে শেখ সাদী খান বলেন, ইতিপূর্বে সঙ্গীতানুষ্ঠান  অনেক হয়েছে কিন্তু গানের পিছনের সুখদু:খ ইতিকথা নিয়ে আলোচিত হয় নাই। আমারা সঙ্গীত পিপাসুদের গানের পিছনের গান এবং সুর সৃস্টির কথা গুলোও জানাতে এই প্রয়াস। 

মন্তব্য করুন