মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ৮ জুন, ২০২৪, ০৩:৪৪ এ এম

অনলাইন সংস্করণ

মহেশপুরে আজমপুর ইউপি আ’মীগের মত বিনিময়

ছবি: রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুর ১২নং আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আকিদুর রহমানের সভাপতিত্বে ইউনিযন পরিষদ চত্তরে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ-সভাপতি ও উপহজলা পরিষদের চেয়ারম্যান মইজদ্দিন হামিদ,সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান টিপু, আজমপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমুখ।

মত বিনিময় সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মিদের বিভিন্ন প্রশ্নের জবাবদেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজী।

মন্তব্য করুন